ফরিদপুরের ভাঙ্গায় প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ১৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
এ কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে সরিষা, মসুর ও খেসারির বীজ এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কাজী রমজান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাকারিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকরা।
অনুষ্ঠানে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ‘সরকার কৃষকদের উন্নয়নে বদ্ধপরিকর। কৃষির উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।’
কেকে/ এসএমএন