রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
যাত্রামঞ্চেই শেষ হলো শিক্ষক ও স্কাউট প্রশিক্ষক বিনয় কুমারের জীবন
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডোমারে শিক্ষক, স্কাউট প্রশিক্ষক, ক্রীড়াবিদ ও নাট্যব্যক্তিত্ব বিনয় কুমার রায় মারা গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১৫ নভেম্বর) ভোরে নীলফামারীর রামগঞ্জে যাত্রাপালায় অভিনয় শেষে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

বিনয় কুমার রায় ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মৃত নগেন্দ্র নাথ রায়ের ছেলে। তিনি ওই ইউনিয়নের নিমোজখানা বাগডোকরা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে নীলফামারীর রামগঞ্জে একটি যাত্রাপালায় অভিনয় করেন বিনয় কুমার। অভিনয় শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেখানেই তার মৃত্যু হয়।

শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বিনয় কুমার। তিনি একসময় ডোমার ফুটবল দলের কৃতী খেলোয়াড় ছিলেন। স্কাউটিংয়েও তার ছিল সক্রিয় ভূমিকা। মৃত্যুর আগ পর্যন্ত তিনি স্কাউটের দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন।

রোববার বিকেলে বাড়ির পাশেই তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি মা, ভাই, বোন, দুই স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে ডোমার স্কাউট পরিবার ও শিক্ষক সমাজ গভীর শোক প্রকাশ করেছেন। 

কেকে/ এসএমএন   


আরও সংবাদ   বিষয়:  ডোমার   নীলফামারী   শোক সংবাদ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close