রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      
দেশজুড়ে
১০ কিলোমিটার সাইকেল চালিয়ে র‍্যালিতে অংশ নিলেন ত্রাণমন্ত্রী
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৮:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটে মাদক, জুয়া, ক্যাসিনো ও বাল্যবিবাহসহ ১৩ ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত সাইকেল র‍্যালিতে অংশ নিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। র‍্যালির উদ্বোধন করে তিনি প্রায় ১০ কিলোমিটার সাইকেল চালিয়ে অংশগ্রহণকারীদের সঙ্গে পথ অতিক্রম করেন।

রোববার (১৫ নভেম্বর) সকালে লালমনিরহাট শহরের রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠ থেকে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির আওতায় এ সাইকেল র‍্যালির উদ্বোধন করা হয়। 

আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাট সফর উপলক্ষেও এ আয়োজন করা হয়।

র‍্যালিতে জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীদের পরনে ছিল ‘আলোকিত লালমনিরহাট’ লোগোসংবলিত টি-শার্ট। ব্যানার ও ফেস্টুনে সাজানো র‍্যালিতে পুরো শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।  

উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুল হাবিব দুলু বলেন, ‘আগামী ১৯ নভেম্বর আমাদের প্রিয় নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী আলোকিত লালমনিরহাটের কর্মকাণ্ড সরেজমিনে দেখতে লালমনিরহাটে আসবেন। একটি স্বেচ্ছাসেবী কমিটির কর্মসূচিতে প্রধানমন্ত্রীর এই আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এটি জেলার ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।’

তিনি আরও বলেন, ‘এর আগে গত ৪ জুলাই রাষ্ট্রপতি এই কমিটির নবযাত্রার সূচনা করেছিলেন।’

সামাজিক অপরাধ প্রতিরোধে সংগঠনটির কার্যক্রম তুলে ধরে মন্ত্রী বলেন, ‘লালমনিরহাটে মাদক, ক্যাসিনো ও বাল্যবিবাহের মতো অপরাধ অনেকাংশে কমে এসেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে একদিন জেলার ১৩টি সামাজিক অপরাধ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।’

পাঁচ উপজেলার ১৫ লাখ মানুষকে সুস্থ সামাজিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে নেওয়া উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও লালমনিরহাট সদর উপজেলায় কর্মসূচি বাস্তবায়নে কাজ চলছে। অন্য উপজেলাগুলোতেও কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে ১৫ হাজার স্বেচ্ছাসেবী ‘আলোকিত লালমনিরহাট’-এর হয়ে কাজ করছেন।’ 

সাইকেল চালানোর উপকারিতা তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, ‘শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে সাইকেল চালানো অত্যন্ত জরুরি। এই কর্মসূচির আহ্বান জানানোর সময় অনেকে প্রশ্ন করেছিলেন, এত সাইকেল কোথায় পাওয়া যাবে। কিন্তু আজ সোহরাওয়ার্দী মাঠে এসে দেখছি, শুধু সাইকেল আর সাইকেল। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করেছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ.কে.এম মমিনুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

উদ্বোধনের পর সাইকেল র‍্যালিটি সোহরাওয়ার্দী মাঠ থেকে বের হয়ে মিশন মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বড়বাড়ি বাজারের আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  ত্রাণমন্ত্রী   লালমনিরহাট   মাদকবিরোধী কর্মসূচি   বাল্যবিবাহ প্রতিরোধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close