রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      
জাতীয়
বিমানবন্দরের অগ্নিনিরাপত্তায় ১৫ কর্মীকে ১২ সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ
উত্তরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশের বিমানবন্দরগুলোতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বিমান দুর্ঘটনাসহ জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষ জনবল গড়ে তুলতে ১৫ জন এয়ারপোর্ট ফায়ার অপারেটরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমির উদ্যোগে ১২ সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সিভিল এভিয়েশন একাডেমিতে ‘ক্র্যাশ ফায়ার অ্যান্ড রেসকিউ (সিএফআর) ইনিশিয়াল কোর্স নম্বর ০৬’-এর উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন বিমানবন্দরের ফায়ার বিভাগে নবনিয়োগপ্রাপ্ত ১৫ জন এয়ারপোর্ট ফায়ার অপারেটর অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী।

অনুষ্ঠানে তিনি বলেন, ‘আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) বৈশ্বিক বিমান চলাচল জরুরি পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বিমানবন্দরগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে বেবিচকের চলমান উদ্যোগে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘আগামী ১২ সপ্তাহে প্রশিক্ষণার্থীরা অগ্নিনির্বাপণ মহড়া, অগ্নিনির্বাপণ গাড়ি পরিচালনা এবং অগ্নিনির্বাপণের বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ নেবেন। এর মাধ্যমে বিমানবন্দরে অগ্নিকাণ্ড কিংবা বিমান দুর্ঘটনাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়বে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (ফায়ার) (চলতি দায়িত্ব) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার মানদণ্ড অনুযায়ী বিমানবন্দর পরিচালনা এবং বিমানবন্দর জরুরি পরিকল্পনা বাস্তবায়নে প্রশিক্ষণার্থীরা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’

এ সময় উপপরিচালক (এটিএম) মো. মজিবুর রহমান মিয়াজী এবং কোর্স সমন্বয়কারী ও ফায়ার প্রশিক্ষক মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে বিমান দুর্ঘটনা, অগ্নিকাণ্ড কিংবা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর উদ্ধার তৎপরতা পরিচালনায় প্রশিক্ষিত ফায়ার অপারেটরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১২ সপ্তাহের এ প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিমানবন্দরগুলোর জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

কেকে/ এসএমএন 


মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close