রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      
খেলাধুলা
লিটন ও তানজিদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:১৮ পিএম
তাওহীদ হৃদয়

তাওহীদ হৃদয়

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে কাগিসো রাবাদার তোপে ভয়ঙ্করভাবে দিন শুরু হলেও বাংলাদেশ শেষ করেছে দারুণভাবে। দিনের শেষ বলে যদিও তাওহীদ হৃদয় আউট হয়ে গেছেন, কিন্তু তার আগে খেলে গেছেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস। লিটন দাসের সঙ্গে হৃদয়ের ২০৬ রানের জুটিতে দিনটা নিজেদের করে নিয়েছে টাইগাররা।

রোববার (১৫ নভেম্বর) জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান। 

দিনের শেষ বলে আউট হওয়ার আগে সেঞ্চুরি হাঁকিয়েছেন তাওহীদ হৃদয়। সেঞ্চুরির স্বপ্ন দিয়ে আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) দিন শুরু করবেন লিটন দাসও।

দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা ৫ উইকেট শিকার করেছেন। দিনের শেষ বলে তাওহীদ হৃদয়কে ফিরিয়েছেন মার্কো ইয়ানসেন। 

মাত্র ২২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ দারুণভাবে দিন শেষ করতে পেরেছে মূলত দুইটি জুটির কারণে। 

প্রথমটি তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়ের মধ্যে চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি। পরবর্তীটি ষষ্ঠ উইকেটে হৃদয়ের সঙ্গে লিটনের ২০৬ রানের জুটি।  বাকিদের মধ্যে তিনজন আউট হয়েছেন শূন্য রানে আর অধিনায়ক শান্ত করেছেন ১২ রান।

বাংলাদেশের দিনের শুরু আর শেষে অবিশ্বাস্য মিল। রাবাদার করা ম্যাচের প্রথম বলেই ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন। টেস্ট ইতিহাসের চতুর্থ ক্রিকেটার হিসেবে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লিখিয়েছেন এই ২২ বছর বয়সী। দিনের শেষ বলেও উইকেট হারিয়েছে বাংলাদেশ। এবার বাংলাদেশের সর্বোচ্চ স্কোরার আউট হয়েছেন রবিনের ক্যাচ নেয়া ইয়ানসেনের বলে। 

মাঝের সময়টায় সময়ে সময়ে বদলেছে চিত্রনাট্য। রবিনের পর রানের খাতা খোলার আগে বিদায় নিয়েছেন মুমিনুল হকও, দলের রান তখন ২! এরপর ঘুরে দাঁড়াতে না দাঁড়াতে বিদায় নেন অধিনায়ক শান্তও (১২)। বাংলাদেশের স্কোর তখন ২২ রান।

এরপর তানজিদ তামিম আর হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর শুরু। দুইজন গড়লেন ৯৯ রানের জুটি, যা ভেঙে দেয়া হান্নান সরকার ও হাবিবুল বাশারের গড়া দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড। কিন্তু অর্ধশতক হাঁকানোর পর রাবাদার অফস্টাম্পের বাইরের বাউন্সার টেনে মারতে গিয়ে বোল্ড হন তানজিদ। তার আগে ১০৮ বলে ১২ চারে খেলেন ৬৭ রানের ইনিংস।

তানজিদের বিদায়ের পর ক্রিজে এসে প্রথম বলেই আউট হন মুশফিকুর রহিম। রাবাদার ভেতরের দিকে ঢোকা বল ড্রাইভ করতে গিয়ে গালিতে হার্মারের হাতে ধরা পড়েন তিনি। রবিনের মতো গোল্ডেন ডাক মারেন মুশফিকও। বাংলাদেশের প্রথম ৫ উইকেট একাই শিকার করেন রাবাদা। 

১২১ রানে পঞ্চম উইকেট হারানোর পর হৃদয় ও লিটনের ব্যাটে অবিশ্বাস্য কামব্যাক দেয় টাইগাররা। কয়েক ঘণ্টা আগেই গড়া সর্বোচ্চ রানের জুটির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন হৃদয়-লিটন। তাদের ২০৬ রানের জুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম- অ্যাওয়ে দুই হিসেবেই সর্বোচ্চ। 

এই জুটি গড়ার পথে সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ২৪২ রানের ইনিংস খেলেছিলেন হৃদয়, যা টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতেও দেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডে ভাগ বসালেন। 

দিনের শেষ বলে আউট হওয়ার আগে ২২৭ বলে ১৪ চার ও ১ ছক্কায় ১৩৭ রান করেন হৃদয়। এর আগে দক্ষিণ আফ্রিকায় মাহমুদুল হাসান জয়ও ঠিক ১৩৭ রানই করেছিলেন। 

সেঞ্চুরির আশা নিয়ে কাল সোমবার দিন শুরু করবেন লিটন দাসও। ১৩৮ বলে ১২ চারে ৯২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন লিটন। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লিটন দাস   তানজিদ হাসান তামিম   বাংলাদেশ   দক্ষিণ আফ্রিকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close