রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      
জাতীয়
সংসদের মর্যাদা রক্ষায় সদস্যদের সহনশীল আচরণের আহ্বান স্পিকারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:২৫ পিএম
হাফিজ উদ্দিন আহমদ

হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদের মর্যাদা ও ভাবমূর্তি সমুন্নত রাখতে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের আরও বেশি পরমতসহিষ্ণুতা প্রদর্শন ও একে অপরের বক্তব্য ধৈর্যসহকারে শোনার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে অধিবেশন পরিচালনাকালে সদস্যদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

অধিবেশনে হাফিজ উদ্দিন বলেন, ‘সংসদ জনগণের নির্বাচিত প্রতিনিধিদের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষার দায়িত্ব সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্য— সবার। সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ কারও কাছ থেকে কাম্য নয়।’

‘আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। আপনারা আমার চেয়ে কেউ কম বোঝেন না, বরং বেশি বোঝেন। সুতরাং এই সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ অনুগ্রহ করে করবেন না।’

হাফিজ উদ্দিন আরও বলেন, ‘কোনো সংসদ সদস্য বক্তব্য দেওয়ার সময় আপত্তিকর শব্দ ব্যবহার করলে তা কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হবে। কারও বক্তব্যের জবাব দেওয়ার প্রয়োজন মনে করলে সংশ্লিষ্ট সদস্যদেরও কথা বলার সুযোগ দেওয়া হবে।’

সংসদ সদস্যদের প্রতি আরও বেশি পরমতসহিষ্ণুতা প্রদর্শনের আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ‘প্রত্যেকেরই অন্যের বক্তব্য ধৈর্য ধরে শোনা উচিত। সংসদ সদস্যদের বাকস্বাধীনতা রয়েছে এবং এই স্বাধীনতা নিয়ে সবাই গর্বিত।’

‘বাকস্বাধীনতা চর্চার ক্ষেত্রে কোনো সদস্যের মানসম্মান ক্ষুণ্ন হয়, এমন আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে।’

হাফিজ উদ্দিন বলেন, ‘সংসদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের প্রত্যেকেরই নিজ নিজ দায়িত্ব রয়েছে। সম্মিলিতভাবে সংসদের মর্যাদা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সংসদের মর্যাদা রক্ষা   সংসদ সদস্য   সহনশীল আচরণ   স্পিকার হাফিজ উদ্দিন আহমদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close