সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি      ● কিস্তির চাপে অর্থনীতি      ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      
জাতীয়
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৫২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে আজ তৃতীয়বারের মতো বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। সভায় মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেওয়ার পাশাপাশি শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে এ সভা অনুষ্ঠিত হবে। ১১ নভেম্বর জারি করা বোর্ডের সভার নোটিশে এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। প্রথমত, পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধির ন্যূনতম মজুরির লিখিত প্রস্তাব জমা দেওয়া। দ্বিতীয়ত, এ শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ নিয়ে আলোচনা।

এর আগে, গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো তৈরি করে পরবর্তী বৈঠকে জমা দিতে বলা হয়েছিল।

পরে ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মাসিক ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন। অন্যদিকে, মজুরি প্রস্তাব তৈরির জন্য মালিকপক্ষকে চার দিন সময় দেওয়া হয়। ১৫ নভেম্বর প্রস্তাব জমা দেওয়ার কথা জানিয়েছিলেন মালিকপক্ষের প্রতিনিধিরা।

এর আগে, গত ১ নভেম্বর তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। এতে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি ছাড়াও একজন নিরপেক্ষ সদস্য রয়েছেন।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ মজুরি কাঠামো কার্যকর হওয়ার পর থেকে এ হার বহাল রয়েছে। তবে শ্রমিক সংগঠনগুলো এবার ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পোশাকশ্রমিক   ন্যূনতম মজুরি নির্ধারণ   বোর্ডের সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close