সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি      ● কিস্তির চাপে অর্থনীতি      ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      
খেলাধুলা
স্পেনের ৪৩ ম্যাচের অজেয় যাত্রা থামাল ইংল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:০৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ ৪৩ ম্যাচের অপরাজিত থাকার রেকর্ডের অবসান হলো স্পেনের। বিশ্বচ্যাম্পিয়নদের ৩-২ গোলে হারিয়ে তাদের সেই জয়যাত্রা থামিয়েছে ইংল্যান্ড। রোমাঞ্চকর এই জয়ে উয়েফা নেশন্স লিগের গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।

রোববার (১৫ নভেম্বর) মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেইন। বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় সফরকারীরা। ৫৩তম মিনিটে এজরি কন্সা এবং ৫৭তম মিনিটে বেন হোয়াইট গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।

তবে বড় ব্যবধানে পিছিয়ে পড়েও লড়াই ছাড়েনি স্পেন। ৬২তম মিনিটে লামিন ইয়ামালকে ফাউল করে লাল কার্ড দেখেন ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসন। ওই ফাউল থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে ব্যবধান কমান মিকেল ওইয়ারসাবাল। এরপর ৭৫তম মিনিটে নিকো উইলিয়ামসের গোলে ম্যাচে ফেরার আশা জাগায় স্বাগতিকরা।

শেষ দিকে সমতা ফেরাতে একের পর এক আক্রমণ চালায় স্পেন। তবে ইংল্যান্ডের গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ সেভে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।

এই পরাজয়ে চার বছরের বেশি সময় পর নিজেদের মাঠে হারল স্পেন। তবে ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে গ্রুপের শীর্ষে থেকে পর্ব শেষ করেছে ইংল্যান্ড। সমান পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় হয়েছে স্পেন। দুই দলই নিশ্চিত করেছে কোয়ার্টার-ফাইনালে খেলা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  স্পেন   ৪৩ ম্যাচের অজেয় যাত্রা   ইংল্যান্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close