সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত      ● গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি      ● কিস্তির চাপে অর্থনীতি      ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      
দেশজুড়ে
ব্যাংক থেকে ফেরার পথে নারীকে অপহরণ, ১৬ লাখ টাকা লুটের অভিযোগ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৩২ এএম আপডেট: ১৬.১১.২০২৬ ১১:৩৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে ব্যাংক থেকে ১৬ লাখ টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে হাসিনা বেগম (৫২) নামে এক নারীকে অপহরণের অভিযোগ উঠেছে। একটি সাদা মাইক্রোবাসে তুলে মারধর ও হাত-পা বেঁধে নির্জন স্থানে ফেলে রেখে তার সঙ্গে থাকা ১৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উমেদপুর ইউনিয়নের সাতভাগিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে একই দিন সন্ধ্যা ৭টার দিকে শিবচর থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী হাসিনা বেগম উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের পূর্ব মির্জারচর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম আবুল কালাম মাদবর।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে পূবালী ব্যাংকের শিবচর শাখা থেকে ১৬ লাখ টাকা উত্তোলন করেন হাসিনা বেগম। পরে মেয়েকে সঙ্গে নিয়ে একটি ভ্যানে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ওই ভ্যানে ওঠেন। কুমেরপাড় স্ট্যান্ড এলাকায় পৌঁছালে তার মেয়ে ভ্যান থেকে নেমে যান।

এরপর হাসিনা বেগম একাই বাড়ির পথে রওনা হন। সাতভাগিয়া মুন্সিবাড়ি সংলগ্ন সড়কে পৌঁছালে একটি সাদা মাইক্রোবাসে থাকা ৪-৫ জন ব্যক্তি তাকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে জোরপূর্বক গাড়িতে তুলে নেন। এ সময় তার চোখ বেঁধে দেওয়া হয়। পরে মাইক্রোবাসটি পাচ্চরের দিকে যাওয়ার পথে তার সঙ্গে থাকা ১৬ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। একপর্যায়ে চোখ-মুখ ও হাত-পা বেঁধে তাকে ফরিদপুরের ভাঙ্গা থানার রেলস্টেশনসংলগ্ন একটি নির্জন স্থানে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় বাড়িতে ফেরেন হাসিনা বেগম। স্বজনদের সঙ্গে আলোচনা করে সন্ধ্যায় শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত, লুণ্ঠিত টাকা উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  নারীকে অপহরণ   টাকা ছিনতাই   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close