সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত      ● গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি      ● কিস্তির চাপে অর্থনীতি      ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      
দেশজুড়ে
উখিয়ায় ৩ হাজার মিটার জাল, ৫ হাজার কৃত্রিম বক জব্দ
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় পাখি শিকারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার মিটার জাল ও প্রায় ৫ হাজার কৃত্রিম বক জব্দ করেছে বন বিভাগ। এ সময় পাখি শিকারের শতাধিক ঘর ও মাচা ধ্বংস করা হয়। পাশাপাশি খাঁচাবন্দি ও আহত অবস্থায় ৮টি বক উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের মাছকারিয়া বিলে এ অভিযান পরিচালিত হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র মাছকারিয়া বিলের বিভিন্ন স্থানে ফাঁদ পেতে বকসহ বিভিন্ন প্রজাতির অতিথি ও দেশীয় পাখি শিকার করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে বন বিভাগের একাধিক দল সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রায় ৩ হাজার মিটার পাখি শিকারের জাল এবং পাখি আকৃষ্ট করে ধরার জন্য ব্যবহৃত ৫ হাজার কৃত্রিম বক জব্দ করা হয়। এ ছাড়া পাখি শিকারের জন্য তৈরি শতাধিক ঘর ও মাচা ধ্বংস করা হয়। উদ্ধার করা ৮টি বক পরবর্তী সময়ে রেঞ্জ অফিসে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

অভিযানে কক্সবাজার স্পেশাল টিম, রাজারকুল রেঞ্জ, পানেরছড়া রেঞ্জ, ইনানী রেঞ্জ ও উখিয়া রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

যৌথভাবে অভিযান পরিচালনা করেন রাজারকুল রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ, উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান, কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান ও পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা বিকাশ দাস। এ ছাড়া দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হক, হিমছড়ির বিট কর্মকর্তা তানভীর হোসেন, থাইংখালীর বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, মোচারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমা ও রাজাপালং বিট কর্মকর্তা রোকনুজ্জামানসহ বন বিভাগের অন্যান্য কর্মী অভিযানে অংশ নেন।

বন বিভাগের কর্মকর্তারা জানান, বন্যপ্রাণী ও পাখি সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাখি শিকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  উখিয়া   জব্দ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close