সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত      ● গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি      ● কিস্তির চাপে অর্থনীতি      ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      
দেশজুড়ে
ফটিকছড়িতে টিলা কাটা ও কাঠ পাচার, জব্দ দুই গাড়ি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটা ও কাঠ পাচারের বিরুদ্ধে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় টিলা কাটার কাজে ব্যবহৃত একটি মিনি ভ্যান (টমটম) এবং কাঠবোঝাই একটি চাঁদের গাড়ি জব্দ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাতে আনসার সদস্যদের সহযোগিতায় উপজেলার পাইন্দং ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ইউনিয়নের বেড়াজালি বাদামতল এলাকার মগপাড়ায় অবৈধভাবে টিলা কাটার সময় একটি মিনি ভ্যান (টমটম) আটক করা হয়। একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে কাঠবোঝাই একটি চাঁদের গাড়ি আটক করা হয়। পরে গাড়ি দুটি ও পরিবহন করা কাঠ জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ অভিযানে নেতৃত্ব দেন।

তিনি জানান, অবৈধভাবে টিলা কাটা, বালু-মাটি উত্তোলন ও কাঠ পাচার বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:   গাড়ি জব্দ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close