সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত      ● গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি      ● কিস্তির চাপে অর্থনীতি      ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      
দেশজুড়ে
মাদারগঞ্জে ড্রেজারে মাটি কাটায় নদীতে বিলীন সড়ক-জমি
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়য় যমুনার শাখা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের জেরে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এক রাতেই নদীগর্ভে বিলীন হয়েছে একটি আঞ্চলিক সড়কের অংশ ও প্রায় দুই বিঘা ফসলি জমি। এতে ধান ও মরিচের ক্ষেত নষ্ট হয়েছে। পাশাপাশি ফুলজোড়, নাংলা ও কাইজেরচরসহ আশপাশের কয়েকটি এলাকার প্রায় ১৫ হাজার মানুষের চলাচল ঝুঁকির মুখে পড়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকায় গিয়ে দেখা যায়, যমুনার শাখা নদীর তীরবর্তী জমি ধসে পড়েছে। 

ভাঙনে সড়কের একটি অংশ নদীতে বিলীন হয়েছে। একই সঙ্গে তলিয়ে গেছে ধান ও মরিচের ক্ষেত। আকস্মিক এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ড্রেজার বসিয়ে রাতের আঁধারে নদী থেকে মাটি উত্তোলন করা হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, ড্রেজার মালিক আজাদ এবং স্থানীয় প্রভাবশালী মুনু খা ও নূরনবী খা এ কার্যক্রমের সঙ্গে জড়িত। অপরিকল্পিতভাবে মাটি তোলার কারণে নদীর তীর দুর্বল হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় গত রাতে সড়কসহ আশপাশের প্রায় দুই বিঘা জমি ধসে নদীগর্ভে চলে যায়।

সড়কের অংশবিশেষ বিলীন হওয়ায় ফুলজোড়, নাংলা ও কাইজেরচরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং জরুরি প্রয়োজনে উপজেলা সদরে যাওয়ার ক্ষেত্রে ভোগান্তির আশঙ্কা করছেন স্থানীয়রা।

ভাঙনে মরিচখেত হারানো জমির মালিক ঝর্ণা বেগম বলেন, ‘আমার বাবার জমিতে তারা জোর করে মাটি কেটে মরিচধরা গাছসহ মরিচের খেত নদীতে ভেঙে নিয়ে গেছে। আমরা এর বিচার চাই।’

তবে ড্রেজার মালিক আজাদ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি জমির মালিকদের টাকা দিয়েছি। তাদের অনুমতি নিয়েই মাটি কাটি।’

অন্যদিকে, ক্ষতিগ্রস্ত কয়েকজন জমির মালিক দাবি করেছেন, মাটি উত্তোলনের জন্য তারা কোনো টাকা পাননি। এমনকি এ কাজে বাধা দেওয়া হলেও তা উপেক্ষা করে ড্রেজার দিয়ে মাটি তোলা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সড়কসহ আশপাশের আরও বিস্তীর্ণ এলাকা নদীতে বিলীন হতে পারে। তারা অবিলম্বে মাটি উত্তোলন বন্ধ, ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত জমির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, ‘আমি জামালপুরে একটি সভায় আছি। ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। ড্রেজার ও পাইপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  মাদারগঞ্জ   জামালপুর   নদীভাঙন   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close