সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত      ● গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি      ● কিস্তির চাপে অর্থনীতি      ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      
দেশজুড়ে
রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে আটক ২৯
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে নারীসহ সাত মাদক কারবারি ও সেবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব অভিযানে গাঁজা, ইয়াবা, ফেয়ারডিল সিরাপ, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৩১ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) ও সোমবার (১৫ নভেম্বর) নগরীর মতিহার, কাটাখালী, বোয়ালিয়া ও রাজপাড়া থানা এলাকায় এসব অভিযান চালানো হয়।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মো. গাজিউর রহমান।

তিনি জানান, মতিহার থানা পুলিশের অভিযানে বাজে কাজলা কড়াইতলা মোড় এলাকার একটি বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ২১ হাজার ৭০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির বাসিন্দা মো. আলী (৪৬) ও তার স্ত্রী রোজিনা খাতুন (৪০) পালিয়ে যান।

অন্যদিকে, কাটাখালী থানা পুলিশের অভিযানে টাংগন পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ি থেকে দুই বোতল ফেয়ারডিল সিরাপ ও ৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় দলু বেগম ওরফে দোলোয়ারা (৬৬) নামের এক নারীকে গ্রেপ্তার করা হলেও বাড়ির মালিক বিলকিস বেগম পালিয়ে যান।

বোয়ালিয়া থানা পুলিশ গৌরহাঙ্গা রেলগেট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে গাঁজা সেবনের অভিযোগে মীর মো. পারভেজ আলী (৩০) ও মো. আসাদুজ্জামান ওরফে আশাকে (৩৮) গ্রেপ্তার করে।

এ ছাড়া আরএমপির বিশেষ মাদকবিরোধী দল রাজপাড়া থানা পুলিশের সহযোগিতায় দাশপুকুর এলাকায় অভিযান চালিয়ে সজল (৩৫) ও শামীমকে (২৪) গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৫১ গ্রাম গাঁজা, ২১ পিস ইয়াবা, সাতটি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা করা হয়েছে। সোমবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, মহানগরীর বিভিন্ন থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত তিনজন, মাদক মামলায় ছয়জন এবং অন্যান্য মামলায় ১৪ জনসহ আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।



কেকে/সাশ 






আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   মাদকবিরোধী অভিযান   মাদক কারবারি গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close