সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত      ● গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি      ● কিস্তির চাপে অর্থনীতি      ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      
দেশজুড়ে
শ্রীমঙ্গল শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি দুলাল ও সাধারণ সম্পাদক মিছির আলী
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:৩১ পিএম আপডেট: ১৬.১১.২০২৬ ৪:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-১২২৩’-এর শ্রীমঙ্গল থানা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মো. দেলোয়ার হোসেন দুলাল, সাধারণ সম্পাদক পদে মো. মিছির আলী এবং কার্যকরী সভাপতি পদে মো. তাজু নির্বাচিত হয়েছেন।

রোববার (১৫ নভেম্বর) মধ্যরাতে নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফল অনুযায়ী, সভাপতি পদে চেয়ার প্রতীকে ১ হাজার ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দুলাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী ছাতা প্রতীকে ২০৬ এবং মো. শামীম হাসান টুলু আনারস প্রতীকে ২১০ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে ৫০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিছির আলী। এ পদে মো. ইছুব মিয়া ফুটবল প্রতীকে ৪৬৩, মো. আমজাদ আলী মই প্রতীকে ১৭৯, অর্জুন দাস বাইক প্রতীকে ১৭৮ এবং কাজী শাহজাহান আম প্রতীকে ১২ ভোট পেয়েছেন।

অন্য পদগুলোর মধ্যে কার্যকরী সভাপতি পদে মো. তাজু ৮২৩, সহসভাপতি পদে মো. ইকবাল হোসেন ৫৫৫, যুগ্ম সম্পাদক পদে মো. মাসুম মিয়া ৫০৫ ও মো. আল-আমিন ৪১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. আহাদ মিয়া ৫৪৪, সহসাংগঠনিক সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম ৪৬৪, দপ্তর সম্পাদক পদে মো. চয়ন মিয়া ৭১৪, প্রচার সম্পাদক পদে মো. সুহেল মিয়া ৬২৪ এবং লাইন সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম জুবায়েদ ৫৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. সালাম মিয়া ৬৪৬, মো. শামীম ৪৬৯ ও জয়নাল মিয়া ৪২২ ভোট পেয়ে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রিসাইডিং অফিসার শাহ্ আলম দিপুর স্বাক্ষরিত প্রাথমিক ফলাফল বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   শ্রমিক ইউনিয়ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close