সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত      ● গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি      ● কিস্তির চাপে অর্থনীতি      ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      
দেশজুড়ে
কিশোরগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নিয়োগের বিদ্যমান অধিক্ষেত্র বহাল রাখা এবং কেন্দ্রীয় কর্মচারী হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করেছেন মুসলিম নিকাহ রেজিস্ট্রাররা। প্রস্তাবিত মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালার খসড়ায় পেশাগত স্বার্থবিরোধী প্রস্তাবের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ নতুন করে মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত খসড়ায় নিকাহ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের স্বীকৃত কর্ম-অধিক্ষেত্র তিন ভাগে বিভক্ত করা এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একজন করে নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব রয়েছে। পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদেরও এ পদে নিয়োগের সুযোগ রাখার কথা বলা হয়েছে। এসব প্রস্তাব কার্যকর হলে তাদের পেশাগত অবস্থান ও জীবিকা হুমকির মুখে পড়বে।

তারা আরও বলেন, বিবাহ ও তালাক নিবন্ধন কেবল প্রশাসনিক কার্যক্রম নয়; এর সঙ্গে ইসলামী শরিয়াহ ও মুসলিম পারিবারিক আইনের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। দেনমোহর, ইজাব-কবুল, অভিভাবকত্ব, তালাক, খোলা ও তালাকে তাফউইজের মতো বিষয়ে যথাযথ জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। তাই এ পদে নিয়োগের বিদ্যমান যোগ্যতা ও কাঠামো পরিবর্তনের প্রস্তাব গ্রহণযোগ্য নয়।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মো. মাসউদুল আলম নূরী (হারুন) বলেন, ‘১৯৯৩ সালের গেজেট অনুযায়ী নিকাহ রেজিস্ট্রার নিয়োগের বিদ্যমান ব্যবস্থা বহাল রাখতে হবে। ওই গেজেটে ইউনিয়ন ও পৌরসভাভিত্তিক নিয়োগের যে কাঠামো নির্ধারণ করা হয়েছে, তা পরিবর্তন করা যাবে না।’

নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এ. কে. এ. বুলবুল ইসলাম বলেন, ‘বিশেষ করে হাওরাঞ্চলে বিয়ের সংখ্যা তুলনামূলক কম। সেখানে একজন নিকাহ রেজিস্ট্রারের আয় দিয়ে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করাই কঠিন। এর মধ্যে একটি ইউনিয়নে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগ করা হলে তাদের জীবিকা আরও সংকটে পড়বে। তাই বিদ্যমান নিয়োগব্যবস্থা বহাল রাখার পাশাপাশি নিকাহ রেজিস্ট্রারদের সুযোগ-সুবিধা বাড়াতে হবে।’

কর্মসূচি থেকে প্রস্তাবিত বিধিমালায় নিকাহ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পেশাগত স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় সংশোধন, নিয়োগের বিদ্যমান অধিক্ষেত্র বহাল এবং তাদের কেন্দ্রীয় কর্মচারী হিসেবে অন্তর্ভুক্তির দাবি জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এমএ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিনহাজ উদ্দিন এবং নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি একেএ বুলবুল ইসলামসহ দুই সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
  
কেকে/ এসএমএন   


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   নিকাহ রেজিস্ট্রার   কলম বিরতি   মুসলিম বিবাহ বিধিমালা   আইন মন্ত্রণালয়   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close