রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে ৫২ বোতল কোডিনযুক্ত বিদেশি মাদক উদ্ধার করেছে এসআরবি-৫।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার আলাইপুর পশ্চিমপাড়া গ্রামে এ অভিযান চালিয়ে মাদকগুলো জব্দ করা হয়।
সোমবার দুপুরে এসআরবি-৫-এর রাজশাহী সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক উদ্ধারের ঘটনায় বাঘা থানায় পলাতক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেকে/ এসএমএন