সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত      ● গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি      ● কিস্তির চাপে অর্থনীতি      ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      
দেশজুড়ে
ক্ষেতলালে নাশকতার মামলায় আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মামুদপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক এমএইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

তিনি সমানতাহার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন চৌধুরীর বড় ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের করা ১২ নম্বর নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪’-এর ১৫(৩) ধারায় করা মামলায় পরিকল্পিতভাবে অন্তর্ঘাতমূলক ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। মোবাইল ফোন, ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, ‘এমএইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মামুদপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক। পরিকল্পিতভাবে অন্তর্ঘাতমূলক ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারের পর সোমবার (১৬ নভেম্বর) যথাযথ পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’ 

একই মামলার প্রধান আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মেহেদী হাসান সনিকে এর আগে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ইটাখোলা বাজার এলাকার মোফাজ্জলের ছেলে।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  ক্ষেতলাল   জয়পুরহাট   নাশকতার মামলা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close