সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুই পিস ইয়াবা ও দুটি চায়না চাকুসহ স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার এলাকায় সড়কে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।
স্মৃতি ইসলাম হাওয়া পাশের রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরি-ছিনতাই প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহলের অংশ হিসেবে রোববার রাতে ঝুরঝুরি বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসা স্মৃতি ইসলাম হাওয়াকে থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে সন্দেহ হলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে।
স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই পিস ইয়াবা ও দুটি চায়না চাকু জব্দ করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, ‘ইয়াবা ও চাকুসহ এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।’
তিনি আরও জানান, ‘সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
কেকে/ এসএমএন