সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত      ● গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি      ● কিস্তির চাপে অর্থনীতি      ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      
দেশজুড়ে
ডামুড্যায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ
ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম আপডেট: ১৬.১১.২০২৬ ৬:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়তউল্লাহর বিরুদ্ধে নামজারির ফাইল আটকে ১০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালায় দুদকের শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়। অভিযানে নেতৃত্ব দেন কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফ হোসেন।

দুদক সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর ওই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নামজারির কাজে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণ এবং পরে গণমাধ্যমের ক্যামেরার সামনে তা ফেরত দেওয়ার অভিযোগে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি দুদকের নজরে এলে অভিযোগের সত্যতা যাচাইয়ে সরেজমিনে অভিযান চালানো হয়। 

অভিযানকালে দুদকের কর্মকর্তারা ভুক্তভোগী ও অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে কথা বলেন। এ সময় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানায় দুদক।

দুদকের সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফ হোসেন বলেন, ‘নামজারির ফাইল আটকে ঘুষ দাবি এবং ক্যামেরার সামনে টাকা ফেরত দেওয়ার বিষয়ে কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমাদের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছি। এ সময় ভুক্তভোগী ও অভিযুক্তের সঙ্গে কথা বলেছি এবং অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করা হবে।’

অভিযুক্ত উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়তউল্লাহর দাবি, পরিকল্পিতভাবে চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে। তবে এ বিষয়ে তিনি আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হননি।

কেকে/ এসএমএন


আরও সংবাদ   বিষয়:  ডামুড্যা   ভূমি কর্মকর্তা   ঘুষের অভিযোগ   দুদকের অভিযান।  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close