সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত      ● গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি      ● কিস্তির চাপে অর্থনীতি      ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      
দেশজুড়ে
পরীক্ষার প্রস্তুতিতে এআই অ্যাপ তৈরি করলেন ফটিকছড়ির তরুণ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাকরি ও ভর্তি পরীক্ষার প্রস্তুতি, মডেল টেস্ট, ফলাফল বিশ্লেষণ থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে ২৪ ঘণ্টা পড়াশোনার পরামর্শ, সব সুবিধা মিলছে একটি স্মার্টফোনেই। শিক্ষার্থীদের জন্য এমন প্রযুক্তিনির্ভর সুবিধা নিয়ে ‘পরীক্ষাদাও এআই’ নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী ও ফটিকছড়ির তরুণ মো. জালাল উদ্দিন।

‘পরীক্ষাদাও এআই’ নামের অ্যাপটি ইতিমধ্যে গুগল প্লে স্টোরে প্রকাশিত হয়েছে। জালাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের আইয়ুবের নতুন বাড়ির বাসিন্দা বদিউল আলমের ছেলে।

অ্যাপটির মাধ্যমে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা প্রস্তুতি নিতে পারবেন। পাশাপাশি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্যও রয়েছে অনুশীলনের সুযোগ।

অ্যাপটিতে চাকরির বিজ্ঞপ্তি দেখা, সরাসরি আবেদন এবং আবেদনের সর্বশেষ অবস্থা জানার সুবিধা রয়েছে। এ ছাড়া পরীক্ষার তারিখ, প্রবেশপত্র সংগ্রহসহ প্রয়োজনীয় তথ্য হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে।

ব্যবহারকারীরা বিভিন্ন মডেল টেস্টে অংশ নিয়ে ফলাফল বিশ্লেষণ, পড়াশোনার সময় ও অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। নিজের পছন্দ অনুযায়ী প্রশ্ন, সময় ও কঠিনতার মাত্রা নির্ধারণ করে অনুশীলনী পরীক্ষাও তৈরি করা যাবে।

অ্যাপটির অন্যতম আকর্ষণ এআইভিত্তিক ২৪ ঘণ্টার সহায়তা। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা ও পড়াশোনাসংক্রান্ত পরামর্শ পাবেন। পাশাপাশি দুর্বল বিষয় ও কঠিন প্রশ্ন চিহ্নিত করে প্রস্তুতির মান উন্নয়নেও সহায়তা করবে এ সুবিধা।

প্রশ্নোত্তর প্রতিযোগিতার মাধ্যমে নিজের দক্ষতা যাচাই এবং সহপাঠীদের সঙ্গে ছবি, ফাইল ও কণ্ঠবার্তা আদান-প্রদানের সুযোগ রয়েছে অ্যাপটিতে।

নির্মাতা মো. জালাল উদ্দিন বলেন, ‘বর্তমানে অ্যাপটির বেশ কিছু সুবিধা পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পর্যায়ক্রমে আরও নতুন সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ অফার হিসেবে অ্যাপটি ১৫ মাস বিনা মূল্যে ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। এরই মধ্যে নিবন্ধন করা ব্যবহারকারীরা আমার সঙ্গে যোগাযোগ করলে এ সুবিধা পাবেন। নতুন ব্যবহারকারীরা নির্ধারিত প্রচার কোড ব্যবহার করে নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া ব্যক্তিগত আমন্ত্রণ লিংকের মাধ্যমে নতুন ব্যবহারকারী যুক্ত হলে আমন্ত্রণকারীও অতিরিক্ত বিনা মূল্যে ব্যবহারের মেয়াদ পাবেন।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘বর্তমান সময়ে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ফটিকছড়ির একজন তরুণ শিক্ষার্থীর এমন উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখতে পারে। তরুণদের এ ধরনের সৃজনশীল ও প্রযুক্তিনির্ভর কাজে আরও এগিয়ে আসা উচিত।’

কেকে/ এসএমএন



আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   এআই অ্যাপ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close