সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত      ● গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি      ● কিস্তির চাপে অর্থনীতি      
খেলাধুলা
নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ। 

সোমবার (১৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আজমানে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

আগে ব্যাট করে আট উইকেটে ১২৯ রান করেছিল বাংলাদেশ। জবাবে দুই বল হাতে রেখেই পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন দিলারা আক্তার। ৪৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। এ ছাড়া অধিনায়ক নিগার সুলতানা করেন ২০ রান। নিগার সুলতানা জ্যোতি ২০ রান ও স্বর্ণা আক্তার করেন ১৯ রান। নেদারল্যান্ডসের হয়ে হেদার সিগার্স ২১ রানে ৪ উইকেট নেন।

১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই উইকেট হারায় নেদারল্যান্ডস। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের পথে এগিয়ে নেন স্টেরি কালিস। ৫০ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ৮টি চার। ফ্রেডেরিক ওভারডাইক ১১ বলে অপরাজিত ১২ রান করে তাকে সঙ্গ দেন।

বাংলাদেশের হয়ে রাবেয়া খান ২২ রানে দুই উইকেট নেন। রিতু মনি ও সানজিদা আক্তার মেঘলা পান একটি করে উইকেট।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নেদারল্যান্ডস   বাংলাদেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close