সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত      ● গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি      ● কিস্তির চাপে অর্থনীতি      
দেশজুড়ে
ডোমারে দুই ফিড প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৭:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় ফিড উৎপাদন ও বাজারজাতকরণে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ নভেম্বর) উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বড়গাছা বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে হাজী এগ্রো অ্যান্ড ফিড ও আল-আমিন এগ্রোর প্রয়োজনীয় কাগজপত্র, লাইসেন্স এবং উৎপাদন পরিবেশ পরিদর্শন করা হয়। এ সময় অনিয়ম পাওয়ায় মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০’-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠান দুটিকে অর্থদণ্ড দেওয়া হয়।

হাজী এগ্রো অ্যান্ড ফিডের কর্ণধার হাজী মশিউর রহমানকে ৫ হাজার টাকা এবং আল-আমিন এগ্রোর কর্ণধার আল আমিনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, ফিড উৎপাদন ও বাজারজাতকরণে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ, আইন মেনে চলা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা বাধ্যতামূলক। এ বিষয়ে প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়েছে।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল করিম, প্রশাসনিক কর্মকর্তা মো. আকিম উদ্দীনসহ ডোমার থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘ফিড উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা মেনে চলতে হবে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/ এসএমএন




আরও সংবাদ   বিষয়:  ডোমার   ভ্রাম্যমাণ আদালত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close