সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত      ● গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি      
দেশজুড়ে
তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ দাবি; কনস্টেবলসহ আটক দুই
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে হ্যান্ডকাফ পরিয়ে দোকান থেকে তুলে নেওয়া এবং মুক্তিপণ আদায়ের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৬ নভেম্বর) আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ ও মতিউর হোসেন মোরসালিন। সোহেল আহম্মেদ যশোরের কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে। অন্যদিকে মতিউর হোসেন মোরসালিন তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ ময়নুলের ছেলে। তিনি বর্তমানে খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাস করেন।

অপহরণের শিকার ব্যবসায়ীর নাম কাশেম সরদার। তিনি তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া বাজারের পাশে তার বাইসাইকেলের যন্ত্রাংশের দোকান রয়েছে।   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে কাশেম সরদার নিজের দোকানে কাজ করছিলেন। এ সময় দুই ব্যক্তি সেখানে গিয়ে নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দেন। একপর্যায়ে তারা কাশেম সরদারের হাতে হ্যান্ডকাফ পরিয়ে মোটরসাইকেলে করে তাকে তুলে নিয়ে যান। পরে তার স্ত্রীর মুঠোফোনে যোগাযোগ করে দুই লাখ টাকা মুক্তিপণ আদায় করেন। এরপর আরও পাঁচ লাখ টাকা দাবি করলে কাশেমের স্ত্রী বিষয়টি তালা থানা পুলিশকে জানান।

অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তদের শনাক্ত ও আটকে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে তাদের অবস্থান খুলনার ডুমুরিয়া থানার চুকনগর এলাকায় শনাক্ত করা হয়। পরে তালা ও ডুমুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে সেখান থেকে দুজনকে আটক করা হয়।

অভিযানের সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, পুলিশের প্রতিফলক ভেস্ট দুটি, একটি মোটরসাইকেল এবং নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, ‘ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান শুরু করে। পরে ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় চুকনগর এলাকা থেকে দুজনকে আটক করা হয়। সোমবার তাদের আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কেকে/ এসএমএন     



আরও সংবাদ   বিষয়:  তালা   সাতক্ষীরা   ডিবি পুলিশ   অপহরণ   মুক্তিপণ দাবি   পুলিশ অভিযান   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close