সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      ● পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত      
দেশজুড়ে
পাঁচ দাবিতে রাজশাহীতে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:০০ পিএম আপডেট: ১৬.১১.২০২৬ ১০:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাঁচ দাবিতে সারাদেশের মতো রাজশাহীতেও দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা। 

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন তারা।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার ঐক্য পরিষদ, রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে জেলার প্রায় শতাধিক নিকাহ রেজিস্ট্রার অংশ নেন। পরে দুপুরে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছে স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।

স্মারকলিপিতে নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সে উল্লেখিত নির্ধারিত এলাকা বহাল রাখা, শূন্য এলাকায় নতুন লাইসেন্স প্রদান, ১৮৮০ সালের কাজী আইনের অধীনে কাজীর সনদ চালু এবং ২০০৯ সালের বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা সংশোধনের দাবি জানানো হয়।

এ ছাড়া বিবাহ ও তালাক নিবন্ধন ফি যুগোপযোগীভাবে পুনর্নির্ধারণ, নিকাহনামা ও তালাকনামা সংশোধনের ফি এক হাজার টাকা নির্ধারণ এবং বর-কনের বয়সসংক্রান্ত বিধান পুনর্বিবেচনার দাবিও তুলে ধরেন তারা।

কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে কাজী খায়বর হোসেন, কাজী জহুরুল আলম, কাজী হাবিবুর রহমান ও কাজী বাছারসহ জেলার নিকাহ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন। 

স্মারকলিপি গ্রহণ করে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

কেকে/এমএ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close