সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      
অর্থনীতি
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশে উন্নয়ন ও অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে অর্থায়নের সুযোগ উন্মুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি)। সংস্থাটির অর্থায়নের যোগ্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ডিএফসির অর্থায়ন ও বিনিয়োগ ঝুঁকি কমানোর সুবিধা পাওয়ার পথ তৈরি হলো।

সোমবার (১৬ নভেম্বর) এ ঘোষণা দেয় ডিএফসি। 

সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্পে তাদের বিনিয়োগ রয়েছে। এসব বিনিয়োগের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

ডিএফসির মতে, বাংলাদেশকে অর্থায়নের যোগ্য দেশের তালিকায় যুক্ত করায় দেশের বড় অর্থনৈতিক চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে। সংস্থাটির অর্থায়ন এবং বিনিয়োগ ঝুঁকি হ্রাসের বিভিন্ন সুবিধা কাজে লাগিয়ে দীর্ঘদিনের বিনিয়োগ ঘাটতি মোকাবিলা করা সম্ভব হবে। বিশেষ করে অর্থায়নের অভাব কিংবা অতিরিক্ত ঝুঁকির কারণে যেসব প্রকল্প এত দিন বাস্তবায়ন করা কঠিন ছিল, সেগুলো এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

এ উদ্যোগের ফলে দেশের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবার বিস্তার এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সক্ষমতা বাড়তে পারে। পাশাপাশি বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমূলক প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে বেসরকারি উদ্যোক্তাদের ঝুঁকি ও অনিশ্চয়তা কমাতেও ডিএফসির অর্থায়ন সহায়ক হবে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, ‘ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশের যোগ্যতা অর্জন দুই দেশের অর্থনৈতিক অংশীদারি আরও গভীর করার এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে, এমন বেসরকারি বিনিয়োগ বাড়ানোর গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করার প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মুক্ত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নেওয়া সম্ভব হবে।’

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ‘উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে বলে মনে করে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড) করা হয়েছে। দুই দেশের সমৃদ্ধি বাড়াতে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি মনে করেন।’

ডিএফসির সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থানও এ অঞ্চলে। এ কারণে যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের ক্ষেত্রে অঞ্চলটি বিশেষ গুরুত্ব বহন করে। এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণ, বেসরকারি পুঁজি বিনিয়োগ এবং মুক্তবাজারভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করতে চায় সংস্থাটি।

যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা ডিএফসি দেশটির পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে বেসরকারি পুঁজি সংগ্রহ ও বিনিয়োগে কাজ করে। মিত্র ও অংশীদার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন, মার্কিন করদাতাদের জন্য বিনিয়োগ থেকে মুনাফা নিশ্চিত করা এবং সরবরাহব্যবস্থা শক্তিশালী করা সংস্থাটির অন্যতম উদ্দেশ্য।

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   যুক্তরাষ্ট্র   ডিএফসি   বৈদেশিক বিনিয়োগ   অর্থনৈতিক উন্নয়ন   
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close