সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      
প্রিয় ক্যাম্পাস
হাপ্রিবিতে কৃষি বিষয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
হাপ্রিবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কৃষি বিষয়ক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৯ নভেম্বর) কৃষি অনুষদের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

কৃষি অনুষদের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে আয়োজিত সেমিনারের মূল লক্ষ্য ছিল বাকহুইটের উৎপাদনশীলতা ও অভিযোজন ক্ষমতা বৃদ্ধির জন্য আধুনিক জিনোমিক্স ও প্রজনন পদ্ধতির প্রয়োগ নিয়ে আলোচনা করা এবং হাবিপ্রবি ও চীনের  বেইজিং চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেসের (সিএএএস) মধ্যে ভবিষ্যৎ গবেষণা সহযোগিতার সুযোগ অন্বেষণ করা। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন চীনের বেইজিংয়ে অবস্থিত চাইনিজ একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেসের ইন্সটিটিউট অব ক্রপ সায়েন্সেসের প্রফেসর ড. মেইলিয়াং ঝো।

সেমিনারের প্রধান অতিথির ব্ক্তব্যে হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের এই সেমিনার হাবিপ্রবি এবং সিএএএসের মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং প্রযুক্তি হস্তান্তরের এক শক্তিশালী সেতুবন্ধন তৈরি করবে। আমাদের তরুণ গবেষক ও শিক্ষার্থীরা প্রফেসর ঝো-এর মতো বিশ্বমানের বিজ্ঞানীদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক জিনোমিক্স ও প্যানজিনোম প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশের কৃষির উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।’

কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বাহাদুরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. মাসুদুল হাসান খান। এছাড়াও, পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. হাসানুজ্জামান, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এসএম এমদাদুল হাসান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবু সাঈদ প্রমুখ সেমিনারে উপস্থিত ছিলেন।  

সেমিনারে জিনগত বৈচিত্র চিহ্নিত করতে এবং উন্নত ফসলের জাতের বিকাশকে ত্বরান্বিত করতে প্যানজিনোম-ভিত্তিক সরঞ্জামগুলির সম্ভাবনা তুলে ধরা হয়। পুষ্টিগুণ এবং মানব স্বাস্থ্যের সম্ভাব্য উপকারিতা কমন বাকহুইট এবং টারটারিক বাকহুইটের সমন্বয়ে গঠিত বাকহুইট মূলত সত্যিকারের শস্য নয়, বরং একটি ছদ্মশস্যের দানা লাইসিনসহ অত্যাবশ্যকীয়  অ্যামিনো এসিড  প্রোফাইলযুক্ত আমিষ, খাদ্যআঁশ ও ম্যাগনেসিয়াম ও লোহার মতো খনিজ সরবরাহ করে। 

বাকহুইট প্রাকৃতিকভাবে গ্লুটেনমুক্ত, ফলে যথাযথভাবে প্রক্রিয়াজাত ও দূষণমুক্ত বাকহুইট খাদ্য সিলিয়াক রোগসহ যাদের গ্লুটেনমুক্ত খাদ্য প্রয়োজন, তাদের জন্য একটি উপযোগী বিকল্প হতে পারে। বৈজ্ঞানিক পর্যালোচনা গুলোতে বাকহুইটে উপস্থিত ফ্ল্যাভোনয়েড এবং ফেনোলিক যৌগ, বিশেষ করে রুটিন ও কুয়েরসেটিনের কথা উলে¬খ করা হয়েছে। এই পদার্থগুলোর অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রদাহরোধী কার্যকারিতা নিয়ে গবেষণা চলছে। মানব গবেষণায় রক্তের গ্লুকোজ এবং লিপিডের নির্দিষ্ট কিছু সূচকের  ক্ষেত্রে সম্ভাব্য উপকারের ইঙ্গিতও পাওয়া গেছে, তবে এর ফলাফল প্রস্তুতপ্রণালী ও গবেষণার নকশার ওপর ভিত্তি করে ভিন্ন হয়। এই ফলাফলগুলো পুষ্টি ও কার্যকরী খাদ্য সংক্রাক্ত গবেষণাকে সমর্থন করে। 

অবহেলিত ও স্বল্প মেয়াদের ফসল হিসেবে বাকহুইট কৃষি ব্যবস্থার বৈচিত্র আনতে এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বৃদ্ধিতে আগ্রহ সৃষ্টি করেছে। কম উপকরণ বা কম অনুকূল পরিবেশেও এটি চাষের সক্ষমতা বেশ আশাব্যঞ্জক। তা সত্ত্বেও এর সহনশীলতা সব ক্ষেত্রে সমান নয়; ফুল ফোটার সময় অতিরিক্ত গরম, পানির সংকট এবং জিনোটাইপ-পরিবেশ মিথস্ক্রিয়া এর উৎপাদনশীলতাকে প্রভাবিত করতে পারে। তাই বাংলাদেশের জন্য নির্দিষ্ট কোনো জাত সুপারিশ করার আগে স্থানীয় স্ক্রীনিং, অবস্থান ভিত্তিক ট্রায়াল, প্রজনন এবং কৃষিতাত্ত্বিক মূল্যায়ন প্রয়োজন।

বাংলাদেশের জন্য ভবিষ্যতের সুযোগগুলোর মধ্যে রয়েছে জার্মপ্লাজম মূল্যায়ন, জিনোম ও মলিকুলার বৈশিষ্ট্য নির্ধারণ, উপযুক্ত উৎপাদন পদ্ধতির বিকাশ এবং দানা থেকে  গ্রোটস, আটা, নুডলস ও অন্যান্য মূল্যসংযুক্ত খাদ্য তৈরি করা। 

আন্তর্জাতিক দক্ষতার সাথে বাংলাদেশের ফসল বৈচিত্রকরণ ও পুষ্টির অগ্রাধিকারগুলোকে একত্রিত করে এসব ক্ষেত্রে সহযোগিতা ত্বরান্বিত করাই ছিল এই সেমিনারের মূল উদ্দেশ্য।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাপ্রিবি   কৃষি বিষয়ে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close