সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      ● নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হারল বাংলাদেশ      ● ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৫০০      ● পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসির      ● প্রশাসনিক পুনর্বিন্যাসে নতুন দুই থানা, দুই পৌরসভা গঠনের অনুমোদন      
রাজধানী
ঢাকায় কিশোরগঞ্জ উপজেলা সমিতির শিক্ষার্থী সমাবেশ ও সংবর্ধনা, সম্পন্ন সব প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৩২ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ঢাকায় অধ্যয়নরত কিশোরগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ‘শিক্ষার্থী সমাবেশ ও সংবর্ধনা’ অনুষ্ঠানের আয়োজন করেছে কিশোরগঞ্জ উপজেলা সমিতি, ঢাকা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে কাল মঙ্গলবার (১৭ নভেম্বর) অনুষ্ঠিতব্য এ আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানটি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের প্রবেশ শুরু হবে বিকেল ৪টা ৪৫ মিনিট থেকে। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের পর অনুষ্ঠানস্থলের গেট বন্ধ করে দেওয়া হবে। তাই নিবন্ধিত শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আয়োজনে কিশোরগঞ্জ উপজেলার বিশিষ্ট ও গুণী ব্যক্তিদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি ঐতিহ্যবাহী ভাওয়াইয়া গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। অংশগ্রহণকারীদের জন্য থাকবে ওয়েলকাম চা-কফি, বিশেষ উপহার এবং রাতের খাবারের ব্যবস্থা।

কিশোরগঞ্জ উপজেলা সমিতি ঢাকার পক্ষ থেকে জানানো হয়েছে, এ আয়োজনের মূল উদ্দেশ্য ঢাকায় অধ্যয়নরত কিশোরগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করা। একই সঙ্গে নিজ এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি করা।

আয়োজকরা নিবন্ধিত শিক্ষার্থী, তাদের বন্ধুবান্ধব ও পরিচিতজনদের যথাসময়ে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকায় কিশোরগঞ্জ উপজেলা সমিতি   শিক্ষার্থী সমাবেশ   সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close