মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার      ● মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ      ● রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ       ● জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, পরীক্ষামূলক উৎপাদন আজ      ● দেশে-বিদেশে সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা      ● আট হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার      ● ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান      
দেশজুড়ে
তিন দিনের জন্য বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়, অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:২৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের অবরোধের মুখে প্রায় ১২ ঘণ্টা নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছেড়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এর আগে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে তিন দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে পুলিশের সহায়তায় ক্যাম্পাস ছাড়ার চেষ্টা করেন উপাচার্য। এ সময় আন্দোলনকারীরা তার গাড়ির সামনে শুয়ে পড়লে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে তিনি কার্যালয়ে ফিরে গিয়ে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেন।

সভায় ১৭ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ সিদ্ধান্তের বাইরে থাকবে।

আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সোমবার সকাল ১০টা থেকে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। আন্দোলনকারীদের দাবি, রাত পৌনে ১২টা পর্যন্ত উপাচার্য অবরুদ্ধ ছিলেন।

অধিকার আন্দোলন কমিটির সদস্যসচিব মো. মিয়া হোসেন রানা জানান, কর্তৃপক্ষ তিন দিনের সময় নিয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। এ সময়ের মধ্যে তাদের দাবি পূরণ না হলে রবিবার থেকে আবারও আন্দোলনে নামবেন বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে সোমবার বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। ক্যাম্পাসের ভেতরে থাকা কোনো গাড়ি বাইরে যেতে পারেনি। একইভাবে বাইরের কোনো গাড়িও প্রবেশ করতে পারেনি। ফলে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে আটকা পড়েন।

উপাচার্যের কার্যালয়ের সামনেও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখেন আন্দোলনকারীরা। পুরোনো বস্তা ও পত্রিকা বিছিয়ে কেউ বসে, কেউ শুয়ে বিক্ষোভ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

এদিকে আন্দোলনকারীদের কর্মসূচির বিপরীতে সোমবার সকালে পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নামেন আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরা। তারা ক্যাম্পাসে মিছিল বের করেন। একপর্যায়ে মূল ফটকের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা তাদের ধাওয়া দেন। পরে তারা একাডেমিক ভবনের দিকে সরে যান। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কক্ষে, বিশেষ করে একাডেমিক ভবনে তাদের অবস্থান করতে দেখা যায়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর চাকরি নিয়ে এ বিরোধের সূত্রপাত প্রায় দুই দশক আগে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। পরে ২০১২ সালে তাদের চাকরিচ্যুত করা হয়। চাকরি ফিরে পেতে তারা আইনি লড়াই শুরু করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিষয়টি দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়।

২০২৫ সালের ২৭ মে আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে জীবিতদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন। একই সঙ্গে চাকরিচ্যুতির সময়কাল অসাধারণ ছুটি হিসেবে গণ্য করা এবং তাদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়।

তবে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিবেচনার ওপর ছেড়ে দেন আদালত। মানবিক ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয় প্রশাসনকে।

আন্দোলনকারীদের অভিযোগ, আদালতের নির্দেশে চাকরিতে পুনর্বহাল করা হলেও বেতন-ভাতা, পদোন্নতি, জ্যেষ্ঠতা ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে তাদের ন্যায্য অধিকার পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। এ কারণে নতুন করে অসন্তোষ ও আন্দোলনের সৃষ্টি হয়েছে।


কেকে/সাশ




আরও সংবাদ   বিষয়:  জাতীয় বিশ্ববিদ্যালয়   উপাচার্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close