মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      ● পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      ● গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপ      ● মিরপুরে আবারও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ      ● বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার      ● মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ      
দেশজুড়ে
নীলফামারীর বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বুলবুল আর নেই
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ পিএম আপডেট: ১৭.১১.২০২৬ ১২:৪৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

নীলফামারী জেলা শহরের নতুন বাজার সড়কের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বুলবুল মারা গেছেন।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নীলফামারী জেলা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল জানান, মহান মুক্তিযুদ্ধে দেলোয়ার হোসেন ডিমলা এলাকায় সম্মুখযুদ্ধে অংশ নেন। তিনি বিএনএফের কোম্পানি কমান্ডার ছিলেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জোহরের নামাজের পর জেলা শহরের ডাকবাংলো ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে ডাকবাংলো কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ও নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবিব লেলিন।


কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  দেলোয়ার হোসেন বুলবুল   বীর মুক্তিযোদ্ধা   নীলফামারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close