মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      ● পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      ● গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপ      ● মিরপুরে আবারও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ      ● বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার      ● মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ      
বিনোদন
ঢাকায় সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে কনসার্ট শুক্রবার
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলা গানের কিংবদন্তি শিল্পী, গীতিকার ও সুরকার সঞ্জীব চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’। আগামী শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকা উত্তর সিটির বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে বসবে এই আয়োজন।

অনুষ্ঠানে সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের পাশাপাশি নিজেদের মৌলিক গানও করবেন চার সংগীতশিল্পী সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস। সঞ্জীব চৌধুরীর গান ও সংগীতভাবনার প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন। 

২০০৭ সালের ১৯ নভেম্বর মৃত্যুবরণ করেন সঞ্জীব চৌধুরী। তার ১৯তম প্রয়াণবার্ষিকীর পরদিন ২০ নভেম্বর আজব কারখানার উদ্যোগে আয়োজন করা হচ্ছে এই বিশেষ ট্রিবিউট কনসার্ট।

বাংলা গানের ভুবনে সঞ্জীব চৌধুরী এক স্বতন্ত্র ও স্মরণীয় নাম। ব্যান্ড দলছুটের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভোকালিস্ট হিসেবে তিনি বাংলা ব্যান্ড সংগীতে তৈরি করেছিলেন নিজস্ব এক পরিচয়। ব্যতিক্রমী কণ্ঠের পাশাপাশি গীতিকার হিসেবেও তাঁর ছিল স্বতন্ত্রতা। তার লেখা ও গাওয়া ‘আমি তোমাকেই বলে দেব’, ‘স্বপ্নবাজি’, ‘সমুদ্রসন্তান’, ‘আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ’ ও ‘কথা বলব না’র মতো গান শ্রোতাদের কাছে আজও সমান জনপ্রিয়। 

বাংলা লোকগানকে শহুরে জীবনের তরুণ শ্রোতাদের কাছে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সঞ্জীব চৌধুরী। দলছুটের পরিবেশনায় শাহ আবদুল করিমের ‘গাড়ি চলে না’ এবং ‘তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ’ গান দুইটি নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও ব্যাপক পরিচিতি পেয়েছে। লোকগানের সঙ্গে আধুনিক সংগীতের মেলবন্ধনে তার ভূমিকা বাংলা সংগীতে বিশেষভাবে স্মরণীয়।

গান, কবিতা ও জীবনবোধের অনন্য মেলবন্ধনে সঞ্জীব চৌধুরী বাংলা সংগীতে রেখে গেছেন নিজস্ব স্বাক্ষর। তার গান ও সৃষ্টিকে নতুন করে স্মরণ এবং বিভিন্ন প্রজন্মের শ্রোতার কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে এই বিশেষ ট্রিবিউট কনসার্ট। কনসার্টের আর্লি বার্ড টিকিটের মূল্য ৭০০ টাকা ও অন-স্পট টিকিটের মূল্য এক হাজার টাকা। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকায় সঞ্জীব চৌধুরী   উৎসর্গ করা   কনসার্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close