মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      ● পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      ● গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপ      ● মিরপুরে আবারও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ      ● বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার      ● মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ      
বিনোদন
ঢাকায় সাত দিনের আদি নববর্ষ ও নবান্ন উৎসব শুরু ২১ নভেম্বর
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলার হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতিকে নগরজীবনে তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হচ্ছে সাত দিনব্যাপী ‘আদি নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ’ ও নবান্ন উৎসব। আগামী ২১-২৭ নভেম্বর পর্যন্ত চলবে এ উৎসব। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা।

উৎসব বাংলা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এবং শোবিজ এন্টারটেইনমেন্টের ইভেন্ট ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে এ আয়োজন। এতে পিঠাপুলি, ঐতিহ্যবাহী খাবার, দেশজ কারুশিল্প, লোকসংগীত, লোকনৃত্য ও গ্রামীণ বিনোদনের নানা আয়োজন থাকছে।

আয়োজকদের তথ্যমতে, বাংলার পুরোনো বর্ষবরণের ধারায় অগ্রহায়ণকে বছরের প্রথম মাস হিসেবে গণ্য করা হতো। পয়লা অগ্রহায়ণে নববর্ষ পালনের প্রচলিত রীতি এবং নতুন ধান ঘরে তোলার আনন্দকে কেন্দ্র করে নবান্ন বা আমানি উৎসবের আয়োজন করা হতো। নতুন চালের পিঠাপুলি, কৃষকের ফসল ঘরে তোলার আনন্দ এবং দেশজ শিল্পের সমন্বয়ে নবান্ন বাংলার সাংস্কৃতিক জীবনে বিশেষ স্থান করে নিয়েছে।

এই ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শিকড়ের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যেই আয়োজন করা হচ্ছে সাত দিনের এ উৎসব। আয়োজকদের প্রত্যাশা, এটি বিভিন্ন প্রজন্মের মানুষের মিলনস্থলে পরিণত হবে।

উৎসবে থাকবে বিভিন্ন অঞ্চলের বাহারি পিঠাপুলি ও ঐতিহ্যবাহী খাবারের স্টল। পাশাপাশি দর্শনার্থীরা দেখতে পারবেন দেশজ কারুশিল্প ও হাতে তৈরি বিভিন্ন সামগ্রী। শিশুদের বিনোদনের জন্য থাকছে নগরদোলা, চরকি, পুতুলনাচ ও বাইস্কোপ।

এ ছাড়া উৎসবজুড়ে থাকছে পালকি, লাঠিখেলা, পুঁথিপাঠ এবং নানা-নাতির গম্ভীরা পরিবেশনা। নবান্নের আনন্দ ও গ্রামীণ জীবনের নানা অনুষঙ্গ নিয়ে আয়োজন করা হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মঞ্চে পরিবেশিত হবে নবান্নের গান, নাচ ও লোকনৃত্য।

সাত দিনই থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। লোকসংগীতের আয়োজনে বাউল গান, লালনগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়াসহ বাংলার বিভিন্ন ধারার লোকগান পরিবেশিত হবে।

আয়োজকদের পক্ষ থেকে পরিবার ও বন্ধুদের নিয়ে উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে বাংলার আদি বর্ষবরণ, নবান্নের ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির সঙ্গে নগরবাসীর নতুন করে সংযোগ তৈরি হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকায় আদি নববর্ষ   নবান্ন উৎসব  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close