মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      ● পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      ● গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপ      ● মিরপুরে আবারও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ      ● বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার      ● মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ      
দেশজুড়ে
থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি কমিশনারের
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মহানগরীর থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট হিসেবে গড়ে তোলার নির্দেশ দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। 

থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে মানবিক আচরণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং মামলা তদন্তে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) আরএমপির সদর দপ্তরে অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার এসব নির্দেশনা দেন।

সভায় মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম পর্যালোচনা করা হয়। পুলিশ কমিশনার অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানো, কমিউনিটি ও বিট পুলিশিং জোরদার এবং থানার কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি কোনো চাপ বা প্রভাবে মামলা তদন্তে পক্ষপাত না করার নির্দেশ দেন।

সভায় উপস্থাপিত তথ্যানুযায়ী, অক্টোবর মাসে আরএমপির মাদকবিরোধী অভিযানে ২০ দশমিক ১০ গ্রাম হেরোইন, ৫ কেজি ৩২৬ দশমিক ৪০ গ্রাম গাঁজা, ৭৪৭ পিস ইয়াবা, ৪ হাজার ৭৮৪ পিস ট্যাপেন্টাডল, ১২ বোতল অ্যালকোহল ও ৭১ দশমিক ৪২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৩০টি মামলা দায়ের এবং ১৬৯ জনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ২ হাজার ১৯৫টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে। আদালত ও মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন অপরাধে ২৮ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  থানা   জিরো কমপ্লেইন ইউনিট   করার নির্দেশ   আরএমপি কমিশনার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close