মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      ● পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      ● গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপ      ● মিরপুরে আবারও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ      ● বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, ছেলে ও পুত্রবধূ পলাতক
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:২৬ পিএম আপডেট: ১৭.১১.২০২৬ ৪:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে ছেলের মারধরে মিনারা বেগম (৬৫) নামে এক মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে কামরুল (৪০) ও পুত্রবধূ নিলুফা বেগমের (৩৫) বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন নিহতের মেয়ে। ঘটনার পর থেকে অভিযুক্ত দুজন পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার পৌর শহরের কাকনহাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত মিনারা বেগম ওই গ্রামের অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রয়াত শিহাব উদ্দিনের স্ত্রী।

নিহতের মেয়ে শাহানারা বেগম চায়না জানান, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে কামরুল ও তার স্ত্রী প্রায়ই তার মাকে মারধর করতেন। সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা তার মাকে মারধর করেন। পরে তাকে ও তার মাকে একটি ঘরে আটকে রাখা হয়।

তিনি আরও জানান, মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে মামা আলামিনকে খবর দেন। খবর পেয়ে আলামিন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

স্বজনদের সূত্রে জানা যায়, অসুস্থ মিনারা বেগমকে সোমবার রাত ১২টার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার ভোর ৫টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে পুনরায় হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা চলমান। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।’

কেকে/ এসএমএন   


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জে   পলাতক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close