মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      ● পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      ● গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপ      ● মিরপুরে আবারও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ      ● বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার      
খেলাধুলা
রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল
আমিন ব্যাপারী, কাতার
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে এসে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল। খেলোয়াড়দের দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফুল দিয়ে রিসিভ করেন অ্যাসোসিয়েশন অব ফেনী কাতারের নেতাকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বাংলাদেশ দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ফেনী কাতারের সদস্য নজরুল ইসলাম শাহীন, রফিকুল চৌধুরী, সাইফুল ইসলাম প্রমুখ।

কাতারের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশের সুনাম ও মর্যাদা আরও উজ্জ্বল করবে বলে জানান অ্যাসোসিয়েশন অব ফেনী কাতারের সাধারণ সম্পাদক জমির উদ্দিন শিমুল।

আসন্ন বিশ্বকাপের আগে তরুণ ক্রিকেটারদের নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে এই টুর্নামেন্টকে দেখছেন দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

তিনি বলেন, ‘এই ধরনের টুর্নামেন্ট প্রত্যেক খেলোয়াড়ের জন্য খুব ভালো একটি প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। যারা ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে খেলতে পারবেন, তাদেরই দলে নেওয়া হয়েছে।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন কাতার এসেছেন। 

ফেনীর ছেলে সাইফ উদ্দিন বলেন, ‘প্রবাসী বাংলাদেশীদের কাছে অনুরোধ করবো আপনারা মাঠে এসে খেলা উপভোগ করুন ও আমাদের সাপোর্ট করেন যাতে ভাল কিছু করতে পারি।’

আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এরপর শনিবার (২১ নভেম্বর) আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের লড়াই শেষে প্রতি গ্রুপের সেরা দুই দল জায়গা করে নেবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই। আর ২৯ নভেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টের ফাইনাল।

গেল বছর রাইজিং স্টার্স এশিয়া কাপে শিরোপার কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল বাংলাদেশ দলকে। এবারের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাইজিং স্টার্স এশিয়া কাপ   কাতার   বাংলাদেশ ক্রিকেট দল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close