মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      ● পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      ● গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপ      ● মিরপুরে আবারও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ      ● বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার      
দেশজুড়ে
যশোরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২৭ নেতাকর্মী গ্রেপ্তার
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

যশোর জেলায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাতে জেলার বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচালিত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে ডিবি পুলিশের অভিযানে ১৩ জন, কোতোয়ালি থানা পুলিশের অভিযানে তিনজন, চৌগাছা থানা থেকে একজন, মনিরামপুর থানা থেকে একজন, শার্শা থানা থেকে দুজন, অভয়নগর থানা থেকে দুজন, কেশবপুর থানা থেকে তিনজন, বাঘারপাড়া থানা থেকে একজন এবং ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে একজন রয়েছেন। তবে বেনাপোল থানা এলাকায় পরিচালিত অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে শান্ত, শ্রীপতি মম জিৎপাড়া এলাকার তফজেল মোড়লের ছেলে নজর আলী, রুদ্রপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে মশিউর রহমান, সুজলপুর গ্রামের মোজাফফর গাজীর ছেলে শামীম হোসেন গাজী, নতুন খয়েরতলা এলাকার ফজলুর রহমান, শংকরপুর এলাকার সালাম গাজীর ছেলে মাজহারুল ইসলাম মিঠুন এবং বেজপাড়া এলাকার সদরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম সুমন।

যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম ২৭ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কেকে/ এসএমএন    


আরও সংবাদ   বিষয়:  যশোর   পুলিশের বিশেষ অভিযান   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close