মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      ● পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      ● গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপ      ● মিরপুরে আবারও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ      ● বারিধারা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার      
রাজনীতি
আরও ১০০ উপজেলা-পৌরসভায় এনসিপির প্রার্থীর নাম ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৪:৫১ পিএম আপডেট: ১৭.১১.২০২৬ ৪:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় দেশের আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এদের মধ্যে ৫৭ জন উপজেলার চেয়রম্যান, ৪২ জন পৌরসভার মেয়র ও একজন উপজেলার ভাইসচেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন।  

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সারজিস আলম বলেন, ‘সামনে স্থানীয় সংসদ নির্বাচন ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির কার্যক্রম পরিচালিত হবে। নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। প্রতিটি ইউনিয়ন পরিষদে এনসিপি এককভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে।’

নতুন ঘোষিত ১০০ জন উপজেলা ও ভাইস চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র পদপ্রার্থীর তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

এর পূর্বে, গত ১০ মে প্রথম দফায় স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল দলটি। তাদের মধ্যে ৬৭ জন উপজেলা চেয়ারম্যান ও ৩৩ জন পৌরসভার মেয়র পদপ্রার্থী ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  উপজেলা   পৌরসভায় এনসিপির প্রার্থী   নাম ঘোষণা   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close