জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সম্পর্কে দুই ভাই। তারা হলেন মাদারগঞ্জ শহর শাখা যুবলীগের সহসভাপতি সাদিকুর রহমান এবং ২ নং ওয়ার্ড শাখা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিবুল্লাহ।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সাদিকুর রহমান ও হাবিবুল্লাহ পৌর শহরের চাঁদপুর এলাকার বাসিন্দা এবং মৌলানা সাইদুর রহমান কাজির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাদিকুর রহমান ও হাবিবুল্লাহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় নেতা। নাশকতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নাশকতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এব মঙ্ললবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
কেকে/ এসএমএন