মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা      ● ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৭      ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      ● পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      ● গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপ      
দেশজুড়ে
ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি : রাসিক প্রশাসক
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৫৫ পিএম আপডেট: ১৭.১১.২০২৬ ৫:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে ডিজিটাল আসক্তির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরীর ভিক্টোরিয়া কনভেনশন হলে মা’আরিফুল কুরআন একাডেমি আয়োজিত ‘ডিজিটাল আসক্তি : ইসলামের আলোকে প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ‘ডিজিটাল প্রযুক্তির সুফল গ্রহণের পাশাপাশি এর অপব্যবহার থেকে বিরত থাকতে হবে। নতুন প্রজন্মকে আসক্তির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।’

সেমিনারে সভাপতিত্ব করেন সমাজসেবক আলহাজ মো. আবুল কাশেম। আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. মুহাম্মদ কাওসার হুসাইন ও হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া হাবিবী।
 
অনুষ্ঠানে একাডেমির চেয়ারম্যান হাফেজ রবিউল ইসলাম ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
 
কেকে/ এসএমএন       


আরও সংবাদ   বিষয়:  ডিজিটাল   রাসিক প্রশাসক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close