মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা      ● ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৭      ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      ● পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      ● গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপ      
বিনোদন
আবার মঞ্চে আসছে ‘দেওয়ান গাজীর কিসসা’, এবার প্রাঙ্গণেমোরের আয়োজনে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ঢাকার নাট্যদল ‘প্রাঙ্গণেমোর’ তাদের ১৮তম প্রযোজনা হিসেবে মঞ্চে আনছে বাংলা মঞ্চনাটকের কালজয়ী ও জনপ্রিয় নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’। আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। একই সময়ে, একই মঞ্চে শুক্রবার (২০ নভেম্বর) নাটকটির দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

জার্মান নাট্যকার বের্টোল্ট ব্রেখটের ‘মিস্টার পুনতিলা অ্যান্ড হিজ ম্যান মাট্টি’ অবলম্বনে নাটকটির বাংলা রূপান্তর করেন আসাদুজ্জামান নূর। ১৯৭৭ সালে আলী যাকেরের নির্দেশনায় নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজনায় নাটকটি প্রথম মঞ্চে আসে। নতুন প্রজন্মের দর্শক ও নাট্যকর্মীদের সঙ্গে এই জনপ্রিয় নাটকের পরিচয় করিয়ে দিতেই প্রাঙ্গণেমোরের নতুন এ উদ্যোগ। তবে বর্তমান প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।

নাটকটি নতুন করে মঞ্চে আনার কারণ ব্যাখ্যা করে নির্দেশক নূনা আফরোজ বলেন, ‘গত প্রায় তিন দশকে থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়া অনেক শিল্পী ও দর্শকেরই ‘দেওয়ান গাজীর কিসসা’ দেখার সুযোগ হয়নি। ব্রেখটের কালজয়ী নাটক এবং আসাদুজ্জামান নূরের অনবদ্য বাংলা রূপান্তরের স্বাদ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের অন্যতম লক্ষ্য। সময়োত্তীর্ণ নাটক নিয়ে নতুন করে কাজ ও নিরীক্ষার মধ্য দিয়ে থিয়েটারচর্চা আরও সমৃদ্ধ হবে বলেই আমি আশাবাদী।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অনন্ত হিরা (গাজী), নূনা আফরোজ (চামেলী), সবুক্তগীন শুভ (দারোগা), শিশির চৌধুরী রাহুল (মাখন), সাহেদ সরদার (মোক্তার), গুলশান বহ্নি (কুসুম), বাঁধন সরকার (লতা), তমা হোসেন (লাইলী), ফারজু ফারহান (সকিনা), সাজিদ আহমেদ রনি (আবেদ), মো. কামাল হোসেন (কাজী), রকিউজ্জামান সোহেল (চেয়ারম্যান), ফাহিম মুন্তাসীর ও নাঈম হাসান (দুই মজুর)।

প্রাঙ্গণেমোরের প্রত্যাশা, নতুন এই মঞ্চায়নের মধ্য দিয়ে পুরোনো দর্শকের স্মৃতিতে যেমন ফিরবে ‘দেওয়ান গাজীর কিসসা’, তেমনি নতুন দর্শকও পরিচিত হবেন বাংলা নাটকের এক অনন্য সৃষ্টির সঙ্গে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মঞ্চে আসা   দেওয়ান গাজীর কিসসা   প্রাঙ্গণেমোর  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close