মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হত্যা মামলায় সাইদ খোকনের সাত দিনের রিমান্ড      ● এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা      ● ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৭      ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      ● পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      
খেলাধুলা
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাত বছর পর ফের জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শিরোপা জিতেছে খুলনা। রংপুরকে ৯ উইকেটে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দলটি। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

এর আগে সর্বশেষ ২০১৯-২০ মৌসুমে শিরোপা জিতেছিল খুলনা।

চতুর্থ দিনের খেলা শুরু হয়েছিল দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ১৯৪ রান নিয়ে। তবে দিনের দ্বিতীয় বলেই শেষ উইকেট হারায় রংপুর। মিম মোসাদ্দেককে ২৩ রানে ফিরিয়ে ইনিংস শেষ করেন খুলনার পেসার সফর আলী। আগের ইনিংসে ১৬ রানের লিড থাকায় খুলনার লক্ষ্য দাঁড়ায় ২০১ রান।

জবাবে উদ্বোধনী জুটিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় খুলনা। আজিজুল হাকিম তামিম ও এনামুল হক বিজয় ২২ ওভারে যোগ করেন ১২৩ রান। ৮১ রান করে বিজয় ফিরলেও জয়ের বাকি কাজ সহজেই শেষ করেন তামিম ও কালাম সিদ্দিকী আলিন। দ্বিতীয় উইকেটে ৭৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। তামিমের সঙ্গে অপরাজিত থাকেন আলিন।

ম্যাচসেরা হয়েছেন খুলনার পেসার সফর আলী। দুই ইনিংস মিলিয়ে ১০৪ রানে ৯ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৪০ রানে শিকার করেছেন ৫ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে রংপুর ৩৩৮ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন অধিনায়ক আব্দুল্লাহ আল মামুন। জবাবে খুলনা ৩২২ রানে অলআউট হয়। উইকেটকিপার ব্যাটসম্যানের ১০৫ এবং অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ৭৪ রানের ইনিংসে লিড খুব বেশি বড় হতে দেয়নি খুলনা।

এবারের এনসিএলে ৭ ম্যাচে ৪ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে আসর শেষ করেছে খুলনা। ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে সিলেট। আগের দিনও তিন দিনে বরিশালকে ইনিংসে হারিয়েছিল খুলনা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রেকর্ড অষ্টমবার   এনসিএল চ্যাম্পিয়ন খুলনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close