মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হত্যা মামলায় সাইদ খোকনের সাত দিনের রিমান্ড      ● এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা      ● ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৭      ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      ● পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      
অর্থনীতি
জমির দাম নির্ধারণে তোড়জোড়, ১৫ ডিসেম্বরের মধ্যে তালিকা চূড়ান্তের নির্দেশ
মোহাম্মদ আলী, ঢাকা
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৭-২০২৯ সালের জন্য জমি ও স্থাবর সম্পত্তির মৌজা ও শ্রেণিভিত্তিক বাজারমূল্য নির্ধারণের কাজ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে নিবন্ধন অধিদপ্তর। নির্ধারিত সময়ের মধ্যে দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় এ তালিকা প্রস্তুত করে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শকের কাছে পাঠাতে হবে। নতুন বাজারমূল্যের তালিকা আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে একযোগে সারা দেশে কার্যকর হবে।

সোমবার (১৬ নভেম্বর) নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, গত ১০ নভেম্বর সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০ অধিকতর সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশোধিত বিধিমালায় বাজারমূল্য নির্ধারণ কমিটি ও মূল্য নির্ধারণের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, বিভাগীয় ও জেলা পর্যায়ের বাজারমূল্য নির্ধারণ কমিটির সদস্যসচিব হিসেবে সংশ্লিষ্ট জেলার জেলা রেজিস্ট্রার দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, উপজেলা পর্যায়ের কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট উপজেলার সাব-রেজিস্ট্রার।

নির্দেশনায় আরও বলা হয়, ২০২৫-২০২৬ সালের জন্য নির্ধারিত স্থাবর সম্পত্তির শ্রেণিভিত্তিক বাজারমূল্যের তালিকার কার্যকারিতা আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। ফলে নতুন বিধিমালা অনুযায়ী ২০২৭-২০২৯ সালের জন্য দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় স্থাবর সম্পত্তির মৌজা ও শ্রেণিভিত্তিক বাজারমূল্যের তালিকা প্রস্তুত করা জরুরি।

এ জন্য সংশ্লিষ্ট জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাজারমূল্য নির্ধারণের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে ও পত্রের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে।

নিবন্ধন অধিদপ্তর জানিয়েছে, স্থাবর সম্পত্তির দলিল নিবন্ধন ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে অনুমোদিত শ্রেণিভিত্তিক বাজারমূল্যের তালিকা অপরিহার্য। তাই সংশোধিত বিধিমালায় বর্ণিত পদ্ধতি অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে নতুন তালিকা প্রস্তুত করতে হবে।

এর আগে গত ১০ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে জমি ও স্থাবর সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক কমিটি গঠনের বিধান করা হয়। নতুন পদ্ধতিতে জমির শ্রেণি, ব্যবহার, অবস্থান, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুবিধা, স্থানীয় বাজারমূল্য ও সাম্প্রতিক ক্রয়-বিক্রয়ের তথ্যসহ ছয়টি বিষয় বিবেচনায় নিয়ে বাজারমূল্য নির্ধারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন বিধিমালা অনুযায়ী নির্ধারিত বাজারমূল্যের তালিকা সংশ্লিষ্ট এলাকার জন্য তিন বছর কার্যকর থাকবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জমির দাম নির্ধারণ   তোড়জোড় করা   ১৫ ডিসেম্বর   তালিকা চূড়ান্তের নির্দেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close