মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হত্যা মামলায় সাইদ খোকনের সাত দিনের রিমান্ড      ● এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা      ● ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৭      ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      ● পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      
দেশজুড়ে
দাউদকান্দিতে হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতাসহ দুই আসামি কারাগারে
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলয় হত্যাচেষ্টা মামলায় জামিন নিতে আদালতে হাজির হয়ে কারাগারে গেছেন বিএনপি ও শ্রমিক দলের দুই নেতা। তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

কারাগারে যাওয়া দুই আসামি হলেন উপজেলার ১৪ নম্বর গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান প্রধান এবং ইউনিয়ন শ্রমিক দল নেতা মো. সোহেল মিয়া ওরফে মো. হোসেন।

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, গোয়ালমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক আহাম্মদ হোসেন তালুকদারকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে ২০২৫ সালের ৪ জুলাই দাউদকান্দি মডেল থানায় মামলা করেন তার ছোট ভাই মো. শাহাদাত হোসেন তালুকদার। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামি মিজানুর রহমান প্রধান ও সোহেল মিয়া গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। নির্ধারিত সময় শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ না করে তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে তারা কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

শুনানিতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রাসেল আহমেদ (রাফি) আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৬ ও ৩০৭ ধারায় থাকা গুরুতর অভিযোগ এবং হাইকোর্টের আদেশ অমান্য করার বিষয়টি আদালতের নজরে আনেন।

উভয় পক্ষের শুনানি শেষে বিচারক মো. ফরহাদ রায়হান ভূঁইয়া আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  দাউদকান্দি   মামলা   বিএনপি   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close