মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হত্যা মামলায় সাইদ খোকনের সাত দিনের রিমান্ড      ● এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা      ● ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৭      ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      ● পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      
প্রিয় ক্যাম্পাস
রুয়েটে ৪৭ নবীন প্রভাষকের সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৭:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ৪৭ নবনিযুক্ত প্রভাষকের সপ্তাহব্যাপী ফাউন্ডেশন প্রশিক্ষণ শুরু হয়েছে। নবীন শিক্ষকদের পাঠদান, গবেষণা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) আয়োজিত অষ্টম ব্যাচের এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।

প্রশিক্ষণে আউটকামভিত্তিক শিক্ষা কারিকুলাম, ব্লুমস ট্যাক্সোনমি, গবেষণা পদ্ধতি, প্রাতিষ্ঠানিক সুশাসন, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক ও একাডেমিক নৈতিকতাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং গবেষণা তহবিল সংগ্রহের কৌশল নিয়েও পৃথক সেশন অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীর সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ নবীন শিক্ষকদের পাঠদান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে তারা রুয়েটের শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা করি।’

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, অধ্যাপক ড. বশির আহমেদ, অধ্যাপক ড. মো. আল-আমিন-আল-আজাদউল ইসলাম এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মহিবুল ইসলাম বক্তব্য দেন।

কেকে/ এসএমএন 



আরও সংবাদ   বিষয়:  রুয়েটে   প্রশিক্ষণ   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close