মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে এক দিনে পাঁচ শিশুর মৃত্যু      ● হত্যা মামলায় সাইদ খোকনের সাত দিনের রিমান্ড      ● এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা      ● ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৭      ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      
দেশজুড়ে
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বুলবুলের দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী জেলা শহরের নতুন বাজার সড়কের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বুলবুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বাদ জোহর জেলা শহরের সার্কিট হাউস ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। 

এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলি আক্তারের নেতৃত্বে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। পরে জেলা শহরের ডাকবাংলো কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী অংশ নেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আসান হাবীব লেলিন প্রমুখ। 

কেকে/ এসএমএন         


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী রাষ্ট্রীয় মর্যাদা   বীর মুক্তিযোদ্ধা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close