মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে এক দিনে পাঁচ শিশুর মৃত্যু      ● হত্যা মামলায় সাইদ খোকনের সাত দিনের রিমান্ড      ● এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা      ● ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৭      ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      ● গাজীপুরের ২৬ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা      
দেশজুড়ে
পাহাড় কেটে বালি পাচার, ডাম্পার জব্দ
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে অবৈধভাবে বালি পাচারের সময় একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) উখিয়া রেঞ্জের থাইংখালি বিটের ওমর আলী ঘোনা গয়ালমারা এলাকায় এ অভিযান চালানো হয়। 

এ সময় ডাম্পারের সঙ্গে জড়িত এক অভিযুক্ত পালিয়ে গেলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে থাইংখালি বিট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পাহাড় কেটে অবৈধভাবে বালি পাচারের কাজে ব্যবহৃত একটি ডাম্পার হাতেনাতে জব্দ করা হয়। বন বিভাগের অভিযানের উপস্থিতি টের পেয়ে ডাম্পারের সঙ্গে থাকা পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মাহবুব আলমের ছেলে সাহাবুদ্দিন ওরফে সোনামিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অভিযানে আরও অংশ নেন থাইংখালি বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, ফরেস্ট গার্ড মো. আবদুল কাইয়ুম, আবদুল মুহিত, ইলিয়াছ হোসেন ও আলী হোসেন।

এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, ‘পরিবেশ ও বনভূমি সুরক্ষায় অবৈধ পাহাড় কাটা এবং বালি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পলাতক অভিযুক্তের বিরুদ্ধে বন আইনে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   উখিয়া   পাহাড় কাটা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close