মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ঘোষণা যখনই আসুক, নিম্নতম মজুরি কার্যকর ১ ডিসেম্বর : বোর্ড চেয়ারম্যান      ● হামের উপসর্গে এক দিনে পাঁচ শিশুর মৃত্যু      ● হত্যা মামলায় সাইদ খোকনের সাত দিনের রিমান্ড      ● এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা      ● ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৭      ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      
রাজনীতি
মোহাম্মদপুরে গোপালগঞ্জের যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ ঘোষিত দল যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে এসআরবি-২। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি কাজী নুরুল আমিন তুহিন (৫৫)। 

সোমবার (১৬ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদিয়া হাউজিং রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার অপর দুইজন হলেন মো. বিল্লাল হোসেন (৪১) ও মো. আবুল বাশার (৪৭)। এসআরবি-২-এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-২ জানতে পারে, গোপালগঞ্জে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত তিন ব্যক্তি মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং রোড এলাকায় অবস্থান করছেন। তারা ওই এলাকার বাসিন্দা নন। এমন তথ্যের ভিত্তিতে এসআরবি-২’-এর দল সেখানে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার তিনজনই গোপালগঞ্জ জেলার বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সদস্য। তাদের মধ্যে কাজী নুরুল আমিন তুহিন যুবলীগের কাশিয়ানী থানা কমিটির সাবেক সভাপতি। এ ছাড়া তিনি আওয়ামী লীগের ৫১ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

এসআরবি-২’-এর দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থানের কথা স্বীকার করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার কাজী নুরুল আমিন তুহিনের বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় হত্যা চেষ্টা, বেআইনি সমাবেশ, অনধিকার প্রবেশ, চুরি, অগ্নিসংযোগ, মারধর ও গুরুতর জখমের অভিযোগে একটি মামলা রয়েছে। এ ছাড়া ডিএমপির যাত্রাবাড়ী থানায় খুন, হত্যা চেষ্টা, গুরুতর জখম, অপরাধমূলক ষড়যন্ত্র, দাঙ্গা ও বেআইনি সমাবেশের অভিযোগে আরও একটি মামলা রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে গোপালগঞ্জের পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। 

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এসআরবি-২।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুরে যুবলীগ   গোপালগঞ্জের যুবলীগ নেতা   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close