মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ঘোষণা যখনই আসুক, নিম্নতম মজুরি কার্যকর ১ ডিসেম্বর : বোর্ড চেয়ারম্যান      ● হামের উপসর্গে এক দিনে পাঁচ শিশুর মৃত্যু      ● হত্যা মামলায় সাইদ খোকনের সাত দিনের রিমান্ড      ● এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা      ● ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৭      ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
পাকুন্দিয়ায় জমিতে ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীর মৃত্যু
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:১৮ পিএম আপডেট: ১৭.১১.২০২৬ ৯:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হালিমা (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

এর আগে গত রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হালিমা ওই গ্রামের আলমের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদিত্যপাশা গ্রামে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমির মালিকানা ও ভোগদখল নিয়ে উভয় পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল। এরই ধারাবাহিকতায় রোববার সকালে এক পক্ষের লোকজন জমিতে ধান কাটতে গেলে অপর পক্ষের লোকজন বাধা দেন। এ নিয়ে প্রথমে বাগ্‌বিতণ্ডা এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় হালিমা গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীর মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

কেকে/ এসএমএন    


আরও সংবাদ   বিষয়:  পাকুন্দিয়ায়   সংঘর্ষ   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close