মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ঘোষণা যখনই আসুক, নিম্নতম মজুরি কার্যকর ১ ডিসেম্বর : বোর্ড চেয়ারম্যান      ● হামের উপসর্গে এক দিনে পাঁচ শিশুর মৃত্যু      ● হত্যা মামলায় সাইদ খোকনের সাত দিনের রিমান্ড      ● এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা      ● ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৭      ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
কামড় খেয়ে জীবিত সাপ নিয়ে হাসপাতালে কৃষক
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় সাপের কামড়ের পর সেই সাপটিকে জীবিত অবস্থায় বয়ামে ভরে হাসপাতালে নিয়ে গেছেন তপন রায় নামে এক দিনমজুর। পরে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা জানান, সাপটি বিষধর নয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের সিত মটুকপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

তপন রায় ওই এলাকার ললিত চন্দ্র রায়ের ছেলে।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে কৃষক সনাতন রায়ের জমিতে ধানের আটি আনতে যান চার শ্রমিক। এ সময় ধানের আটি সরানোর একপর্যায়ে একটি সাপ তপন রায়ের হাতে কামড় দেয়।

সাপে কামড় দেওয়ার পর সঙ্গে থাকা অপর তিন শ্রমিক দ্রুত তার হাতে গামছা দিয়ে বেঁধে দেন। একই সময় সাপটিকেও ধরে একটি বয়ামে বন্দি করা হয়। পরে স্বজনরা তপন রায়কে ওই সাপসহ দ্রুত ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ সময় স্বজনরা তপন রায়ের সঙ্গে বয়ামে বন্দি সাপটিকেও হাসপাতালে নিয়ে যান।

পরে চিকিৎসকরা তপন রায়ের চিকিৎসা দেন এবং সাপটি পরীক্ষা করে বিষধর নয় বলে জানান। বর্তমানে ওই দিনমজুর সুস্থ রয়েছেন।

সাপে কামড়ের ঘটনায় সাপটিকে জীবিত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সাপের কামড় খাওয়া   জীবিত সাপ নিয়ে হাসপাতালে   কৃষক   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close