চট্টগ্রামের ফটিকছড়িতে বাংলাদেশ শিক্ষক সমিতির নবগঠিত উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সমিতির উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ২০২৭-২০২৯ মেয়াদের কার্যকরী কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
এ অনুষ্ঠানে দীর্ঘদিন শিক্ষকতা শেষে অবসরে যাওয়া সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ শাহজাহানকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি একেএম মহিউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর। উদ্বোধন করেন অধ্যক্ষ মুহাম্মদ মুসলেহ উদ্দিন আহমদ মাদানী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. মো. সেলিম রেজা, জাহাঙ্গীর আলম চৌধুরী, ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মহিব উল্লাহ, আব্দুল্লাহ আল রাকিব সিদ্দীকী ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আকরাম হোসেন।
বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নে নবগঠিত কমিটিকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। তারা অবসরপ্রাপ্ত শিক্ষক মুহাম্মদ শাহজাহানের দীর্ঘদিনের অবদান ও নিষ্ঠার প্রশংসা করেন।
অনুষ্ঠানে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
কেকে/ এসএমএন