মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬,
৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ঘোষণা যখনই আসুক, নিম্নতম মজুরি কার্যকর ১ ডিসেম্বর : বোর্ড চেয়ারম্যান      ● হামের উপসর্গে এক দিনে পাঁচ শিশুর মৃত্যু      ● হত্যা মামলায় সাইদ খোকনের সাত দিনের রিমান্ড      ● এমপি ওসমান ফারুকের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা      ● ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৩৭      ● রাইজিং স্টার্স এশিয়া কাপে খেলতে কাতারে বাংলাদেশ ক্রিকেট দল      ● শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন      
দেশজুড়ে
বড়লেখায় ৪ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৯:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় চারটি মামলায় ৩ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. আছকর আলীকে গ্রেফতার করেছে পুলিশ।   

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বড়লেখা থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম।

গ্রেফতার আছকর আলী বড়লেখা উপজেলার সায়পুর গ্রামের মৃত হাছন আলীর ছেলে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দায়ের হওয়া চারটি মামলায় আদালত পৃথকভাবে ১ বছর, ১ বছর, ১ বছর ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোট ১ কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডের রায় দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ প্রহরায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’ 

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  বড়লেখা   সাজাপ্রাপ্ত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close